শহিদ দিবস
বাহরাইনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
২১ ফেব্রুয়ারি (শনিবার) দেশটিতে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস
রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহিদ, মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই-আগস্টের আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

জেদ্দায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
দিবসটি পালনের জন্য জেদ্দা ও মক্কার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ প্রবাসীরা সকাল সাড়ে ৭টায় জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে উপস্থিত হন। ভাষা শহিদদের সম্মানে সবাই ছিলেন নগ্ন পায়ে।

বার্সেলোনায় একুশ উদ্যাপন
স্পেনের বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে মেলা। একুশ উদ্যাপনের জন্য রামলা দে রাভালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তি উদ্যাপন
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে।

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কুয়েতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

তুরস্কে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
তুরস্কের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে তিন পর্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
স্পেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে নেওয়া প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপন
মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিদেশি কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ইসলামাবাদে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রিয়াদে মহান শহীদ দিবস পালন
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

বিএনপির ফিনল্যান্ড শাখার অমর একুশে উদযাপন
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ফিনল্যান্ডে পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপির ফিনল্যান্ড শাখার নেতাকর্মীরা।

বাহরাইনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিডনির ক্যাম্পবেলটাউনে হবে বইমেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যাম্পবেলটাউনে ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বইমেলার ঘোষণা দেওয়া হয়েছে।

